গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের টিকটকের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:১৬ এএম ২০২৬
বাংলাদেশের টিকটকের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট
ছবি

ছবি সংগৃহীত

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে।

রিপোর্ট বলছে, বাংলাদেশে এই সময়ে মোট ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও সরিয়েছে প্ল্যাটফর্মটি। এসব ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়। এর মধ্যে ৯৯.৯ শতাংশ কনটেন্ট আগেই শনাক্ত করে সরানো হয়েছে। আর ৯৮.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এআই-চালিত মডারেশন ব্যবস্থা আগের তুলনায় আরো উন্নত হয়েছে। ফলে দ্রুত কনটেন্ট শনাক্ত ও অপসারণ সম্ভব হচ্ছে। এমনকি পুরোনো ভিডিও খুঁজে বের করেও সরানো হচ্ছে।

এছাড়া আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণেও নতুন কৌশল নেওয়া হয়েছে। এতে সরাসরি মন্তব্য মুছে ফেলার সংখ্যা কমেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি কমেন্ট সরানো হয়েছে। আগের প্রান্তিকের তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে কম। 
অন্যদিকে ভুয়া লাইক ও ফলোয়ার শনাক্ত ও অপসারণের হার বেড়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় টিকটক।

বিশ্বব্যাপী একই সময়ে মোট ১৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫টি ভিডিও অপসারণ করা হয়েছে। যা মোট আপলোড হওয়া কনটেন্টের প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৫ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৯৩৩টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ৮৩ লাখ ৬০ হাজার ৭৮০টি ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ছাড়াই কনটেন্ট সরানোর হার ছিল ৯৯.১ শতাংশ। আর ৯৩.৪ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে এই সময়ে ১৪ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫১৮টি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। এছাড়া ১৩ বছরের কম বয়সী হিসেবে সন্দেহভাজন ২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৯টি অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, অপসারিত ভিডিওর ২১.২ শতাংশ ছিল প্রাপ্তবয়স্ক বা সংবেদনশীল কনটেন্ট। এছাড়া ৯.১ শতাংশ ভিডিও প্ল্যাটফর্মের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন করেছে। গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভাঙার কারণে সরানো হয়েছে ১.২ শতাংশ ভিডিও। ভুল তথ্যের কারণে অপসারিত হয়েছে ১.৬ শতাংশ কনটেন্ট। আর ১.৮ শতাংশ ভিডিও এআই-জেনারেটেড বা সম্পাদিত মিডিয়া হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে। 


সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই