গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জিনোম বিশ্লেষণে বিশ্বের প্রথম ফাউন্ডেশন মডেল চালু

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
জিনোম বিশ্লেষণে বিশ্বের প্রথম ফাউন্ডেশন মডেল চালু
ছবি

ছবি সংগৃহীত

মানব জিন বিশ্লেষণে বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব ফাউন্ডেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল চালু করলো চীন। শাংহাইয়ে উন্মোচিত মডেলটি মানব ডিএনএ-র ক্ষুদ্র জিনগত পরিবর্তন বিশ্লেষণ করে রোগের ঝুঁকি নির্ভুলভাবে শনাক্ত করতে পারবে। বংশপরিচয় ও আত্মীয়তা শনাক্তের কাজে এটি ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে ডিএনএ তথ্যের ভিত্তিতে জীবনের বিভিন্ন ধাপে রোগের আশঙ্কা আগেই জানাতে পারবে এই মডেল।

সম্প্রতি শাংহাইয়ের মডেল স্পিড স্পেস উদ্ভাবন কেন্দ্রে উন্মোচন করা হয় মডেলটির, যার নাম এসএনপিবিএজি। জিনোমিক বিশ্লেষণের জন্য নির্মিত বিশ্বের প্রথম লার্জ এআই মডেল এটি। একক নিউক্লিওটাইড পলিমরফিজম বা এনএসপি-এর ওপর ভিত্তি করে কাজ করে এই মডেল। এসব এসএনপি ঠিক করে মানুষের উচ্চতা, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বসহ বিভিন্ন বৈশিষ্ট্য। এখন এ প্রযুক্তি বংশানুসন্ধান ও আত্মীয়তা শনাক্তে ব্যবহার করা হয়।

শাংহাই ফেইপু ইন্টেলিজেন্ট টেকনোলজি কোং লিমিটেডের প্রতিষ্ঠাতা থাং কুন জানান, ‘প্রচলিত পদ্ধতিতে এসএনপি আলাদাভাবে বিশ্লেষণ করা হয়; জিনের পারস্পরিক জটিল সম্পর্ক বিবেচনায় আসে না। এসএনপিবিএজি সেই জটিল সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে জৈবিক ব্যাখ্যা দিতে সক্ষম।’

ভবিষ্যতে এই মডেল চীনের সার্বভৌম জিনোম ডাটাবেস গঠনে সহায়তা করবে, এআই-চালিত ওষুধ আবিষ্কার ত্বরান্বিত করবে এবং লক্ষ্যবস্তু বাছাইয়ের সাফল্য দ্বিগুণ বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

ফেইপু ইন্টেলিজেন্ট টেকনোলজির সিইও লু শিথোং জানালেন, ‘নন-ইনভেসিভ প্রি-নাটাল স্ক্রিনিং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রয়োগ। বর্তমানে জাতীয় বিমায় সীমিত কিছু রোগ অন্তর্ভুক্ত থাকলেও শিশুদের ২০ হাজারের বেশি বিরল রোগ রয়েছে। এ পরিসর বাড়াতে শাংহাই চিলড্রেনস হাসপাতালের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।’

এ জিনেটিক প্রযুক্তি ব্যবহারে ভবিষ্যতে নন-ইনভেসিভ প্রি-নাটাল স্ক্রিনিং আরো বিস্তৃত পরিসরে বিরল রোগ শনাক্ত করতে পারবে বলে জানান গবেষকরা।

সূত্র: সিএমজি

এসি/আপ্র/২৫/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে

ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। ক...

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগজনক আচরণ শনাক্ত হওয়ায় নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশের পরিকল্পন...

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
২৮ সেপ্টেম্বর ২০২৬

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে য...

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে