গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে অক্টোবরের ১৮ দিনেই মৃত্যু ১০৩, মোট প্রাণহানি ৩৪৮

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
ডেঙ্গুতে অক্টোবরের ১৮ দিনেই মৃত্যু ১০৩, মোট প্রাণহানি ৩৪৮
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই। চলতি অক্টোবরের প্রথম ১৮ দিনেই এডিস মশাবাহিত রোগটিতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে একজন এবং সিলেট সিটি করপোরেশনের বাইরের একজন মারা গেছেন।

ঢাকার বাইরে ভর্তি বেশি ঢাকা বিভাগে: গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৩১ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২৯০ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ২০০ জন, রংপুরে ৭২ জন এবং সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮২৭ জন।

চলতি বছরে হাসপাতালে ভর্তি ১ লাখ ১২ হাজারের বেশি: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে। তাঁদের মধ্যে ১ লাখ ৬ হাজার ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
সানা/আপ্র/১৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পুলিশের মানসিক স্বাস্থ্য: রাষ্ট্র কি দায়িত্ব নেবে?
১৮ অক্টোবর ২০২৬

পুলিশের মানসিক স্বাস্থ্য: রাষ্ট্র কি দায়িত্ব নেবে?

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
১৮ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হা...

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়ে...

খাদ্যপণ্যের মোড়কেই থাকুক সুস্বাস্থ্যের বার্তা
১৭ অক্টোবর ২০২৬

খাদ্যপণ্যের মোড়কেই থাকুক সুস্বাস্থ্যের বার্তা

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই