গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫১ এএম ২০২৬
টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 

সম্প্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী নাহিদা। বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১১৩টি টি-টোয়েন্টি। তার শিকার ১৩২ উইকেট। 

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। এদিকে নারী টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।


২৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর খেলেছেন ৭২টি টি-টোয়েন্টি। 

এই সংস্করণে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। 

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন সোবহানা। তাঁর আগে এই অর্জন ছিল নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের। 

 

নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম বড় দায়িত্ব আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি।

ডিসি/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
১৮ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন...

কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির
১৮ অক্টোবর ২০২৬

কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

শুরু থেকে সাহসী ফুটবল খেলা ফর্টিস এফসি খেই হারাল পেনাল্টি থেকে গোল হজমের পর। গোলরক্ষক সুজন পেরেইরার...

জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস
১৮ অক্টোবর ২০২৬

জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস

মেজর লিগ সকারের (এমএলএস) আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গো...

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ
১৮ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। নিজেদের অন্যতম প্রিয় প্রতিপক্ষ জিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই