গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:২৮ এএম ২০২৬
ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৯৭ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯১ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৭৩ জন, ময়মনসিংহে ৬৭ জন এবং রংপুরে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সানা/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খাদ্যপণ্যের মোড়কেই থাকুক সুস্বাস্থ্যের বার্তা
১৭ অক্টোবর ২০২৬

খাদ্যপণ্যের মোড়কেই থাকুক সুস্বাস্থ্যের বার্তা

স্বাস্থ্য প্রতিদিন===

হাসপাতালে চিকিৎসককে ধূমপান করতে দেখলেন প্রধানমন্ত্রী, যে ব্যবস্থা নেওয়া হলো
১৭ অক্টোবর ২০২৬

হাসপাতালে চিকিৎসককে ধূমপান করতে দেখলেন প্রধানমন্ত্রী, যে ব্যবস্থা নেওয়া হলো

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে কক্ষে ধূ...

হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১,২১০
১৬ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১,২১০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও ম...

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরো চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই