গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১০ আগস্ট ২০২৬

মেনু

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, কিয়ারার পাশে স্বামী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৭ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:১১ এএম ২০২৬
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, কিয়ারার পাশে স্বামী
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার ও গানে সহশিল্পী যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার সমর্থনে কথা বলেছেন ছবির সহশিল্পী দক্ষিণী তারকা যশও।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’ ছবির ট্রেলার নিয়ে প্রতিক্রিয়া জানান সিদ্ধার্থ। সেখানে কিয়ারার পরিশ্রম ও একাগ্রতার প্রশংসা করে তিনি লেখেন, তার চেষ্টা, পরিশ্রম ও আবেগ বড় পর্দায় ফুটে উঠবে। ছবিটি কিয়ারার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে পরিচালক গীতু মোহনদাস, যশ ও পুরো ছবির দলের প্রশংসা করে তাদের তৈরি কাজ দেখার জন্য নিজের আগ্রহের কথাও জানান সিদ্ধার্থ। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা উল্লেখ করে পুরো দলকে শুভকামনাও জানিয়েছেন তিনি।

মূলত ছবিটির ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপর থেকেই অনলাইনে নানা ধরনের মন্তব্যের মুখে পড়েন কিয়ারা।

তবে এমন পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন তার সহশিল্পী যশ। শনিবার বেঙ্গালুরুতে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেন তিনি। নেতিবাচক মন্তব্যে কান না দেওয়ার পরামর্শ দিয়ে যশ বলেন, কিয়ারা চরিত্রটির জন্য যে নিষ্ঠা দেখিয়েছেন, তা অসাধারণ। অভিনয়শিল্পী হিসেবে কাজ করতে গিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হলেও সেগুলো উপেক্ষা করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

যশ আরো বলেন, দর্শকরা শেষ পর্যন্ত কিয়ারার কাজের প্রশংসা করবেন। একই সঙ্গে তারা হয়তো সময়ের চেয়ে কিছুটা এগিয়ে থাকা কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন
০৯ আগস্ট ২০২৬

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন

বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকে নিজের স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলে...

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ
০৯ আগস্ট ২০২৬

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ

একসময় নিয়মিত অভিনয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরেই নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন হাসান মাসুদ। জীবনে পরি...

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
০৯ আগস্ট ২০২৬

আদালতে এসে পরীমনি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় জেরার মুখোমুখি হতে আদালতে রওনা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমন...

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন সোনু নিগম
০৯ আগস্ট ২০২৬

অপারেশন টেবিলে শুয়েও গাইলেন সোনু নিগম

মুহূর্তটা বিরল, ব্যতিক্রম। অপারেশন কক্ষ। টেবিলে শুয়ে আছেন রোগী। তার পাশে ডাক্তাররা প্রস্তুত সার্জারি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই