গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি এক্সে প্রশ্নোত্তর পর্বে তিনি খোলামেলাভাবে এ কথা জানান। এক ভক্ত তাকে প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করছেন? অমিশার উত্তর ছিল সংক্ষিপ্ত ও স্পষ্ট। তিনি লেখেন, কখনও না। অবিবাহিত জীবন নিয়েই আমি দারুণ সুখী। 

 

আমার ১০০ জন ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধু আছেন, যারা আমাকে ভালোবাসেন। একজন পুরুষ এসে এসব বদলে দিক, সেটা আমি মেনে নিতে পারি না। 

 

যদিও অমিশা এখন বিয়ে করবেন না বলছেন, তবে এর আগে তিনি প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। 

রণবীর আলাহাবাদিয়ার ইউটিউব পডকাস্টে হাজির হয়ে অমিশা জানান, এক সময় তিনি একটি গভীর সম্পর্ক থেকে সরে এসেছিলেন।

 


তিনি বলেন, ‘‘যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তারা আপনার ক্যারিয়াকে এগিয়ে যেতে দেবে। আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছি। 

 

কখনও ক্যারিয়ারের জন্য প্রেম ছেড়েছি, কখনও প্রেমের জন্য অন্য কিছু ত্যাগ করেছি। এই দুই অভিজ্ঞতা থেকেই আমি শিক্ষা পেয়েছি।’’ কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী? 

কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী? উদাহরণ হিসেবে বলি, ‘‘সিনেমায় আসার আগেই আমার একটি গভীর সম্পর্ক ছিল। তিনি দক্ষিণ বোম্বের এক বড় শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন, ঠিক আমার পরিবারের মতোই। 

আমাদের পারিবারিক পটভূমি, শিক্ষাগত যোগ্যতা—সবই মিল ছিল। 

সব দিক থেকেই সম্পর্কটি আদর্শ ছিল। কিন্তু আমি যখন চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিই, তখন তিনি চাইতেন না তার সঙ্গী জনসমক্ষে পরিচিত একজন মানুষ হোক। তাই শেষ পর্যন্ত আমি ভালোবাসার চেয়ে ক্যারিয়ারকেই বেছে নিই।”

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই