গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফিরছেন স্বাগতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০১ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
ফিরছেন স্বাগতা
ছবি

ফিরছেন স্বাগতা

মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী ও উপস্থাপক জিনাত শানু স্বাগতা। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তিনি। একটি টেলিভিশন সিরিজে কাজ শুরু করছেন অভিনেত্রী। 

আগামী মাসে শুরু হচ্ছে সিরিজের শুটিং, নাম ‘এআই জুনিয়র’। পরিচালনা করবেন নজরুল ইসলাম রাজু। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সিরিজের বিস্তারিত জানাবে। 

 

দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকলেও স্বাগতার সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানেও। জানালেনম নতুন এই সিরিজ দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে যাচ্ছেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পারিবারিক ও সমসাময়িক নানান গল্প কেন্দ্র করে নির্মিত হবে সিরিজটি। এতে স্বাগতাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি।


মা হওয়ার পর নিজের সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন স্বাগতা। সেই সময়টাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেছেন তিনি। 

এখন ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে আবারও কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছেন তিনি। স্বাগতা বলেন, ‘মাতৃত্ব আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। 

এই সময়টা পুরোপুরি পরিবার ও সন্তানকে দিতে চেয়েছিলাম। এখন আবার কাজ শুরু করার জন্য নিজেকে প্রস্তুত মনে হচ্ছে। ভালো একটি গল্প দিয়ে দর্শকদের সামনে ফিরতে চাই। আশা করছি, নতুন সিরিজটি সবার ভালো লাগবে।’

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই