গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরে দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৯ এএম ২০২৬
দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরে দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন
ছবি

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন -ছবি ভিডিও থেকে নেওয়া

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর সাময়িকভাবে দেশে ফিরেছেন বরেণ্য চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমার ও পরবর্তী ব্রেন ক্যানসারের চিকিৎসার মাঝেই দেশে ফিরে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইলিয়াস কাঞ্চন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মেয়ে ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। দেশে ফেরার সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন।

গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন। সেখানে মেয়ের বাসায় থাকার পাশাপাশি একটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।

অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১২ সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। পাশাপাশি ওরাল থেরাপিও চলেছে। পরবর্তী সময়ে আরও দুই ধাপে ছয় মাসের ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি। সব মিলিয়ে প্রায় একশ’টি কেমোথেরাপি গ্রহণ করতে হয়েছে এই কিংবদন্তি অভিনেতাকে।

তার ছেলে মিরাজুল মইন জয় জানান, তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ায় নিজের ইচ্ছাতেই দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। তবে এটি স্থায়ী ফেরা নয়।

জয় বলেন, ‘বাবা এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার টিউমার অনেকটা ছোট হয়ে এসেছে, যা একটি সুসংবাদ। তবে পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো ফিরতে বাকি চিকিৎসার ফল গুরুত্বপূর্ণ হবে।’

তিনি আরও জানান, এই মাসের শেষ দিকে নির্ধারিত এমআরআই ও অন্যান্য পরীক্ষার জন্য আবার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত থাকবে।

দীর্ঘদিন পর প্রিয় অভিনেতাকে দেশে ফিরে দেখতে পেরে বিমানবন্দরে উপস্থিত অনেক শুভাকাঙ্ক্ষী আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই বাকি চিকিৎসা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন ইলিয়াস কাঞ্চন।
সানা/আপ্র/৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!
১০ আগস্ট ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভা...

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর
১০ আগস্ট ২০২৬

২০ কোটির পারিশ্রমিক ফিরিয়ে দিয়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধরন বদলাচ্ছে। সিনেমায় অভিনয়ের বিনিময়ে এককালীন মোটা অঙ্কের...

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি
১০ আগস্ট ২০২৬

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় থে...

অনুমতি ছাড়া টাবুর ছবি-কণ্ঠ ব্যবহার করা যাবে না, আদালতের নির্দেশ
১০ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়া টাবুর ছবি-কণ্ঠ ব্যবহার করা যাবে না, আদালতের নির্দেশ

অনুমতি ছাড়া নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই