গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাচতে গিয়ে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০১ এএম ২০২৬
নাচতে গিয়ে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা
ছবি

ছবি সংগৃহীত

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনায় তার হিপ টেন্ডন ছিঁড়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

জানা গেছে, শুটিং চলাকালে আহত হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আঘাত গুরুতর হওয়ায় আপাতত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না। পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন শেষ হওয়ার পরই ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

বর্তমানে রাশমিকা ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তবে কোন সিনেমার শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের হিপ টেন্ডনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের কারণে এমন চোটের ঝুঁকি থাকে। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে এ ধরনের আঘাত তুলনামূলকভাবে বিরল।

এই দুর্ঘটনার কারণে রাশমিকার চলমান ও নির্ধারিত শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা। বর্তমানে তারা ‘রাণাবলী’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’সহ একাধিক সিনেমায় এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই