গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লাশ উত্তোলন সিদ্ধান্তকে সালমান শাহের মা নীলার ‘প্রহসন’ আখ্যা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১০:২০ এএম ২০২৬
লাশ উত্তোলন সিদ্ধান্তকে সালমান শাহের মা নীলার ‘প্রহসন’ আখ্যা
ছবি

ছবি সংগৃহীত

মৃত্যুর প্রায় ৩০ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের ওই নির্দেশে সন্তুষ্ট নন সালমান শাহর মা নীলা চৌধুরী। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেন।তিনি বলেন, ‘দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হলো সেখানে লেখা আছে ডাক্তার, পুলিশ, সাংবাদিকরা দেখেছেন লাশ ঠিক ছিল। এখানে বলা হয়েছে বডি ওয়াজ ডিকম্পোজড। এখান থেকেই তো বোঝা যায় এটা হত্যা। এখন আবার প্রহসন কেন? এসবের কোনো মানে হয় না।’ তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন পর্যায়ে তদন্তে অনিয়ম হয়েছে এবং চাপের মুখে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার দাবি।

সালমান শাহের মা বলেন, ‘পুলিশ কিছু করল না, পরে সিআইডিকে দেওয়া হলো। আমরা সিআইডির ওপর আশাবাদী। দেখি তারা কী করে। দুবার লাশ উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বারও সব পরিষ্কার ছিল।’ তিনি দাবি করেন, তদন্তের সঙ্গে যুক্ত কিছু চিকিৎসক নানাভাবে চাপের মুখে কাজ করেছেন বলেও তার কাছে তথ্য এসেছে।

নীলা চৌধুরী বলেন, ‘আমি আইনের বিরুদ্ধে কিছু বলতে পারি না। আদালতের রায় এসেছে, এখন দেখব কী হয়।’ তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং তিনি আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তখন অপমৃত্যু মামলা হলেও পরে এটি হত্যা মামলায় রূপ নেয়।

দীর্ঘ ৩০ বছর পর আবারও নতুন তদন্ত ও লাশ উত্তোলনের নির্দেশে সালমান শাহ মৃত্যু রহস্য নতুন করে আলোচনায় এসেছে।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই