গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৫:৪২ এএম ২০২৬
তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম
ছবি

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে ‘আমজনতার দলে’ যোগদান করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় হিরো আলম বলেন, “আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, তাই এবার স্বতন্ত্র প্রার্থী না হয়ে কোনো রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

তিনি জানান, এরইমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি। “তারেক রহমান ভাইয়ের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আলোচনার পর আমি তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই,” বলেন হিরো আলম।

হিরো আলম আরও বলেন, “আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই অংশ নেব। আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে।”

রাজনীতিতে নতুন করে আলোচনায় আসা হিরো আলমের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

ওআ/আপ্র/২৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই