গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

তারেক রহমানকে সম্মান জানিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫০ এএম ২০২৬
তারেক রহমানকে সম্মান জানিয়ে হিরো আলমের নতুন সিদ্ধান্ত
ছবি

ছবি সংগৃহীত

সমর্থন-সমালোচনা পেরিয়ে ফের সংসদে যাওয়ার স্বপ্ন দেখছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের অবস্থান স্পষ্ট করে জানালেন তিনি, জানালেন তারেক রহমানকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

তিনি জানিয়েছেন, বগুড়া-৪ আসন থেকেই এবার নির্বাচনে লড়বেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হিরো আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হচ্ছেন না। তবে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

হিরো আলম লেখেন, ‌‘ইনশাল্লাহ এবারও আমি বগুড়া-৪ আসনে নির্বাচন করব। তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের ভরসার জায়গা। তার প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হতে চাই না। বগুড়ার মানুষ হিসেবে সবাইকে এই সিদ্ধান্তে আসা উচিত।’

এরপর অতীত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এর আগেও বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমি প্রার্থী হওয়ার কারণেই ভোট চুরির ঘটনা বিশ্ব দেখেছে। বগুড়া-৪ আসনের মানুষ আজও জানেন, আমি নির্বাচিত ছিলাম। দলমত নির্বিশেষে সবাই আমাকে সংসদে পাঠাতে চেয়েছিল।’

তিনি আরো অভিযোগ করেন, ‘ডামি ভোট আর কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। আমার ওপর হামলা হয়েছে, পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছি। সবকিছুর সাক্ষী বিশ্ব।’

ভোটারদের উদ্দেশে হিরো আলম বলেন, ‘এবার জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। আমি আবারও বগুড়া-৪ আসনে প্রার্থী হতে চাই। বগুড়া-৬ আসনে নয়। এ বিষয়ে কেউ যেন গুজব না ছড়ায়।’

উল্লেখ্য, ২০২৩ সালে বগুড়া-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে এবার নতুন করে নির্বাচনী মাঠে নেমে সমর্থকদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন আলোচিত এই প্রার্থী।

এসি/আপ্র/২৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই