গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:২৬ এএম ২০২৬
নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার রাতে নিজের ফেসবুকে একটি ছোট ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তাকে দারুণ ফুরফুরে মেজাজে চিংড়ি রান্না করতে দেখা যায়।


ভিডিওতে দেখা যায়, আধুনিক রান্নাঘরে কালো হাতাকাটা পোশাক ও চোখে চশমা পরে রান্নায় ব্যস্ত নায়িকা। 

চুল বাঁধা, হাতে খুন্তি, কড়াইতে চিংড়ি বসানো। তবে রান্নার মাঝেই হঠাৎ করে গান বাজতেই নাচে মেতে ওঠেন তিনি। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওতে রান্নার ফাঁকেই গানের তালে তালে নেচে চিংড়ি নাড়তে দেখা যায় তাকে। 

ভিডিওটির ক্যাপশনে মজার ছলে তিনি লেখেন, ‘একজন চিংড়ি প্রিয় পরী, হিহি।’ প্রকাশের পরপরই ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকেই মন্তব্যে জানান, রান্নার সময় তারাও এভাবেই গান শুনে নাচেন। 

পরীমনির প্রাণবন্ত এই মুহূর্ত দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। ব্যক্তিগত জীবন ও বিভিন্ন ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকা এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ রাখেন। 

যদিও সাম্প্রতিক সময়ে বড় পর্দায় তাকে খুব বেশি দেখা যায়নি, তবে শোনা যাচ্ছে নতুন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

 

ডিসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই