গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সপরিবারে বাংলাদেশ সফরে শ্রীকান্ত আচার্য

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৪ এএম ২০২৬
সপরিবারে বাংলাদেশ সফরে শ্রীকান্ত আচার্য
ছবি

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য সপরিবারে বাংলাদেশ সফরে এসেছেন। দীর্ঘদিন ধরে এ দেশের শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী এবার পরিবারকে সঙ্গে নিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

সফরের অংশ হিসেবে তিনি রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। পাশাপাশি জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরেও গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় অংশ নেন।

বাংলাদেশ সফর প্রসঙ্গে শ্রীকান্ত আচার্য জানান, ২০০০ সাল থেকে তিনি নিয়মিত এ দেশে আসছেন। গত প্রায় ২৬ বছরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘোরার সুযোগ হলেও ঢাকেশ্বরী মন্দিরে এবারই প্রথম যাওয়া হয়েছে, যা তার কাছে বিশেষ অভিজ্ঞতা।

তিনি আরো বলেন, এবারের সফরটি তার কাছে ভিন্নমাত্রার, কারণ পহেলা বৈশাখের উৎসবের আবহে পরিবারকে নিয়ে ঐতিহাসিক স্থান ঘুরে দেখার সুযোগ পেয়েছেন।

রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের জন্য সমানভাবে জনপ্রিয় এই শিল্পীর কণ্ঠ বহুদিন ধরেই বাংলাদেশের সংগীতপ্রেমীদের নিত্যসঙ্গী। তার এই সফরকে অনেকে দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবেও দেখছেন।

পরিবারসহ কয়েক দিন ঢাকায় অবস্থান শেষে শিগগিরই কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

এসি/আপ্র/১৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি
২২ সেপ্টেম্বর ২০২৬

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মা হারালেন রানি মুখার্জি
২২ সেপ্টেম্বর ২০২৬

মা হারালেন রানি মুখার্জি

মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মারা গেছেন তার মা কৃষ্ণা মুখার...

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন
২২ সেপ্টেম্বর ২০২৬

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

ছোট পর্দায় দুজনেরই রয়েছে শক্ত অবস্থান। তবে দীর্ঘ অভিনয়জীবনে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানাকে কখনো এক...

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক
২২ সেপ্টেম্বর ২০২৬

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক

সৌন্দর্য ও গ্ল্যামারের জন্য বিশ্বজুড়ে পরিচিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে