গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৩৫ এএম ২০২৬
পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’
ছবি

ফাইল ছবি

পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান। 

চিরকুট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড, যারা রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের আলাদা স্টাইল তৈরি করেছে। দেশ-বিদেশের বহু মঞ্চে পারফর্ম করে তারা বাংলা ব্যান্ড সংগীতকে নতুনভাবে পরিচিত করেছে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে। 

১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সকাল ১১টায়।


এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমীর ভাষ্য, ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। 

তিনি বলেন, তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। 

তিনি আরও বলেন, বৈশাখ উপলক্ষে তারা ‘দামী, যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এবং শ্রোতাদের সঙ্গে একসাথে উৎসব ভাগ করে নেবেন। 

চিরকুটের এই বৈশাখী পারফর্মেন্সকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বৈশাখী উৎসবের আমেজ তৈরি হয়েছে।

 

ডিসি/আপ্র/১২/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে