গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

‘বনলতা এক্সপ্রেস’: টিজারে এল গল্পের আভাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:৩০ এএম ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’: টিজারে এল গল্পের আভাস
ছবি

ছবি সংগৃহীত

 ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের বগির ভিতরে লুকিয়ে থাকা গল্পের আভাস দিলেন নির্মাতা তানিম নূর। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির এক মিনিট ২১ সেকেন্ডের টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা বুড়িগঙ্গা টকিজ। টিজারে বিভিন্ন বিচিত্র চরিত্রের সমাহার দেখানো হয়েছে, যারা একটি ট্রেন ভ্রমণের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়। তাতে মেশে হাস্যরস, রহস্য আর ড্রামা। 

যাত্রীদের মধ্যে আছেন ডক্টর আরশাদ ও তার গর্বিত মা, অজানার সন্ধানে বের হওয়া এক রহস্যময়ী তরুণী চিত্রা, মন্ত্রী ও তার স্ত্রী, একজন বদমেজাজি স্বামী মিস্টার গফুর আজিজ, আরেকজন রয়েছেন বাকের ভাই, যিনি পুরো ট্রেন জার্নিতে সবার বিরক্তির কারণ হয়ে ওঠেন। এছাড়া সংগীতশিল্পী আহমেদ সানীকেও দেখা গেছে তার দল নিয়ে এক বগিতে গান করতে। 

টিজারে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন একটা কণ্ঠ, নিজের পরিচয় না দিলেও কণ্ঠ শুনে বোঝা গেছে তিনি নুহাশ হুমায়ূন। সিনেমার একটি চরিত্রে তাকে অভিনয় করতেও দেখা যাবে। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। টিজারটি ফেইসবুকে পোস্ট করে নির্মাতা তানিম নূর লিখেছেন, “রাতের পথে ছুটছে এক্সপ্রেস, যাত্রীদের অগণিত মজার গল্প নিয়ে। শেষমেশ ট্রেন কোন গন্তব্যে গিয়ে থামবে?”


সিনেমাটি নিয়ে তানিম নূর বলেন, “ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ।” 

নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই সিনেমায়। ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ অনেকে। 

দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।

 

ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা
২৮ জুলাই ২০২৬

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে’-আশির দশকের শেষভাগে প্রকাশিত ডিফ্রেন...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে