গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

কলকাতা যতবার ডাকবে ততবার আসব : আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৪৫ এএম ২০২৬
কলকাতা যতবার ডাকবে ততবার আসব : আরিফিন শুভ
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত ভারতীয় এই সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেওয়া হয়েছে; এখন চলছে প্রচারণার কাজ। 

সদ্যই কলকাতায় পাড়ি জমিয়েছেন আরিফিন শুভ। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নায়ক। ‘জ্যাজ সিটি’র প্রচারণা উপলক্ষেই তার এই সফর। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কাজ, সহশিল্পী এবং ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।


শুভ তার নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’ সম্পর্কে বলেন, কোনো জটিল বা ভারি বিষয়কে বিনোদনের মোড়কে উপস্থাপন করা বেশ কঠিন কাজ। পরিচালক সৌমিক সেন এই সিরিজে কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে সেই কঠিন কাজটিই সহজ করে তুলেছেন।

সিরিজে নিজের চরিত্র ‘জিমি রায়’ সম্পর্কে তিনি জানান, এটি একটি ভারতীয় চরিত্র এবং কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে শুভ বললেন, সবার আগে নিজেকে বিশ্ববাসী বলতে ভালোবাসি। আমার মনে হয়, কোনো কাজের ক্ষেত্রেই আমি কোন দেশের বা ভৌগোলিক কারণ জড়িত থাকে না। 


সহশিল্পী সৌরসেনী মৈত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শুভ জানান, তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন, তবে এবার দীর্ঘ সময় শুটিং করার সুযোগ পাওয়ায় সেই বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। 

দুই বাংলায় আগামী দিনের কাজ নিয়ে সরাসরি কিছু না বললেও শুভ কলকাতার প্রতি তার বিশেষ টানের কথা জানান। স্পষ্টভাবে বলেন, কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব। 

 

এদিকে, সদ্য ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আরিফিন শুভকে বেশ স্টাইলিশ ও আধুনিক লুকে দেখা গেছে। গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং চোখে সানগ্লাস পরে ‘জাজ সিটি’র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। 

 

এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘জ্যাজ সিটি’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন; সিরিজের পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে দেখা হওয়াটা তার কাছে একটি পুনর্মিলনীর মতো মনে হয়েছে বলে প্রকাশ করেন।

 

ডিসি/ আপ্র/ ২৮/২/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই