গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪১ এএম ২০২৬
শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা
ছবি

ছবি সংগৃহীত

তারকা অভিনেতা শাকিব খানের আসন্ন ঈদুল আযহার ছবি হতে যাচ্ছে ‘রকস্টার’। 

এই ছবিতে তার বিপরীতে থাকবেন দুই নায়িকা, তাদেরই একজন হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিয়া জামান মিথিলা! যিনি দীর্ঘদিন ধরে মডেলিং পেশায় জড়িত, সেই সাথে সবশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আলোচিত হয়েছেন। 

 

বর্তমানে ভারতে ‘প্রিন্স’ ছবির শুটিং করছেন শাকিব। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে। মার্চে প্রিন্সের শুটিং শেষ করে দুই সপ্তাহ বিরতি দিয়ে ‘রকস্টার’র শুটিং শুরু হবে বলে জানা যায়। ‘রকস্টার’ পরিচালনা করবেন আজমান রুশো।

 তিনি মূলত বিজ্ঞাপন নির্মাতা। এবারই প্রথম ‘রকস্টার’র মাধ্যমে ছবি বানাতে যাচ্ছেন। তানজিয়া মিথিলার ব্যাপারে এখনই কেউ মন্তব্য জানাননি। তবে সিনেমা–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। 

চরিত্রটাও তার পছন্দ হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন অন্য কোনো মুখ। 

তবে মিথিলা সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি। কথাবার্তা চূড়ান্ত। দুই থেকে তিন মাসের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসবে।
 

 

ডিসি/আপ্র/০৯/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই