গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:০০ এএম ২০২৬
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা
ছবি

রাশমিকা মন্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, (২ ফেব্রুয়ারি) উদয়পুরে গাঁটছড়া বাঁধছেন এই জুটি। তবে সেই খবরকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করে দিলেন রাশমিকা। 

 

সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে হচ্ছে না। এরপরই আবার সামনে আসে আগের শোনা একটি সম্ভাব্য তারিখ-ফেব্রুয়ারির ২৬ তারিখ। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি রাশমিকা বা বিজয় কেউই। 

 

গুঞ্জন রয়েছে, রাজস্থানের উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। তবে অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনরাই মূলত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিনোদন দুনিয়া থেকে হাতেগোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান এই জুটি। 

 

তাই সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের পর প্রীতিভোজে থাকবে খানিক জাঁকজমক। হায়দরাবাদে আয়োজন করা হতে পারে সেই সংবর্ধনার অনুষ্ঠান। সেখানে বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।


গত বছরের অক্টোবরে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

 

দাবি করা হয়, পারিবারিক আবহে গোপনেই আংটি বদল সেরেছেন তারা। সে সময় এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, ‘বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, আমরা নিজেরাই জানাব।’ 

ব্যক্তিগত জীবনে কাজের আলোচনা প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছিলেন অভিনেত্রী। তার ভাষায়, ‘বাড়িতে আমি কাজ নিয়ে খুব একটা আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় কাজের কথা বলি না। 

তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কথা বলি এবং সাহায্যও চাই। আমি কাজে সবসময় ১০০ শতাংশ দিই। কিন্তু বাড়ি ফিরে আমি শুধু পরিবারের মানুষ। সব মিলিয়ে, বিয়ের নির্দিষ্ট তারিখ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। 

তবে ২ ফেব্রুয়ারির খবর যে সত্য নয়, তা স্পষ্ট করে দিয়েছেন রাশমিকা নিজেই। এখন ভক্তদের নজর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।

 

ডিসি/আপ্র/০২/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ
১১ আগস্ট ২০২৬

৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা শুটিংয়ে অমিতাভ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিজের ব্লগে কাজের...

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা
১১ আগস্ট ২০২৬

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ নজর কেড়েছে। হা...

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে
১১ আগস্ট ২০২৬

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে

হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেতা হাসান...

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!
১০ আগস্ট ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

প্রকাশ হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মানবিক বিভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই