গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শুধু অন্তর্বাস পরে শুটিংয়ের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৫ এএম ২০২৬
শুধু অন্তর্বাস পরে শুটিংয়ের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে
ছবি

ছবি সংগৃহীত

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রজগতের কাজের পরিবেশ এবং ক্যারিয়ারের শুরুর দিকে নিজের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি চলচ্চিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা তৈরি হয়, তিনি যেকোনো ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে যাবেন।

অভিনেত্রীর ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর কিছু মানুষের ধারণা হয়ে যায়, তিনি সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হবেন। এ কারণে চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার মতো প্রস্তাব পেয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবে ‘না’ বলতে হয়েছে।

রাধিকার কথায়, ক্যারিয়ারের শুরুর দিকে এমন পরিস্থিতিতে তাকে সরাসরি জানাতে হতো যে, তিনি এসব করতে রাজি নন।

সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ঘটনা জানান রাধিকা। তার ভাষ্য অনুযায়ী, একটি ছবির সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে বলা হয়েছিল।

এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরো অস্বস্তিকর প্রস্তাব দেওয়া হয়। তাকে বলা হয়, অ্যাকশনের সময় শার্ট সরে যেতে পারে। তাই শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি ধারণ করা যায় কি না।

এমন প্রস্তাবে রীতিমতো স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। রাধিকার মতে, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি।

নিজের কাজের বিষয়ে বরাবরই স্পষ্টভাষী রাধিকা। তার বক্তব্য, পর্দায় কোনো চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং দর্শক টানতে অপ্রয়োজনীয়ভাবে নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সেই পার্থক্যই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

এসি/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে যে কথা বলেছিলেন ওমর সানি
২০ সেপ্টেম্বর ২০২৬

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে যে কথা বলেছিলেন ওমর সানি

স্মার্টফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে দামি মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে নানা অপরাধের ঘটনা...

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অন...

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’
১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘...

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান
১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান

অনন্য গায়কীতে উপমহাদেশ মাতিয়েছিলেন। গত বছরের আজকের দিনে আচমকাই উড়াল দিলেন অনন্তলোকে। জুবিন গার্গের ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই