গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’
ছবি

ছবি সংগৃহীত

কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’। 

লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন জ্যোতির্ময় রায়। সীমান্ত এলাকায় গরু, চোরাই পণ্য বা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে বলা হয় ‘ডাঙগোয়াল’।


চলচ্চিত্রটির পটভূমি নিয়ে নির্মাতা জ্যোতির্ময় রায় বলেন, “অনেক দিন ধরে ছিটমহল ও সীমান্তের ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। লাবলু ভাইয়ের একটি নাটক দেখে বিস্মিত হয়ে তার সঙ্গে দেখা করি। তখন তিনি আমাকে নিজের বাস্তব জীবনের গল্প শোনান। সেই ঘটনা এবং তা নিয়ে নাটক লেখার সময় তার ভেতরের মানসিক টানাপোড়েন থেকেই এই স্বল্পদৈর্ঘ্যের জন্ম।”


স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরা। নির্মাতা জানিয়েছেন, ‘ডাঙগোয়াল’ আপাতত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। 

উৎসব পর্ব শেষে চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে দর্শকদের জন্য প্রচার করা হবে।

ডিসি/আপ্র/১৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অন...

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান
১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান

অনন্য গায়কীতে উপমহাদেশ মাতিয়েছিলেন। গত বছরের আজকের দিনে আচমকাই উড়াল দিলেন অনন্তলোকে। জুবিন গার্গের ম...

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা
১৯ সেপ্টেম্বর ২০২৬

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠান...

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান
১৯ সেপ্টেম্বর ২০২৬

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হলিউড তারকা ও ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে