গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান
ছবি

ছবি সংগৃহীত

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হলিউড তারকা ও ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়ান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো এক অজানা আতঙ্কে দিন কাটছে এই অভিনেত্রীর। সম্প্রতি নিজের অসুস্থতার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কিম। 

তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ধরা পড়েছে ‘ইসোফ্যাজাইটিস’ নামের এক জটিল রোগ। মূলত খাদ্যনালীর প্রদাহজনিত সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইসোফ্যাজাইটিস’ বলা হয়। 

 

এতে গলা থেকে পাকস্থলীতে খাবার পৌঁছানোর যে নালীটি রয়েছে, সেটির ভেতরের অংশে তীব্র প্রদাহের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য ও ‘দ্য কার্দাশিয়ানস’ রিয়েলিটি শোয়ের নতুন ট্রেলারে হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে কিমকে। সেখানেই তিনি নিজের এই রোগের কথা তুলে ধরেন।


ট্রেলারে দেখা যায়, এক প্রযোজক যখন প্রশ্ন তোলেন যে রোগে কিমের বাবার মৃত্যু হয়েছিল, কিমও কি সেই একই ব্যাধিতে আক্রান্ত? প্রশ্নটি শোনামাত্রই কান্নায় ভেঙে পড়েন তার মা ক্রিস জেনার। অভিনেত্রীর এমন মানসিক উদ্বেগের নেপথ্যে রয়েছে পারিবারিক এক ট্র্যাজেডি। ২০০৩ সালে মাত্র ৫৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান কিমের বাবা, প্রখ্যাত আইনজীবী রবার্ট কার্দাশিয়ান সিনিয়র। 

তিনি মারা গিয়েছিলেন ‘ইসোফেজিয়াল ক্যানসার’ বা খাদ্যনালীর ক্যানসারে, যা ধরা পড়েছিল তার মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে। বাবার সেই করুণ স্মৃতি মনে করেই আতঙ্কিত হয়ে পড়েছেন কিম। 

তবে চিকিৎসকরা ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, ‘ইসোফ্যাজাইটিস’ এবং ‘ইসোফেজিয়াল ক্যানসার’ পুরোপুরি আলাদা দুটি বিষয়। সাধারণ প্রদাহ বা ইসোফ্যাজাইটিস হলেই তা ক্যানসার রূপ নেয় না বা এটি সরাসরি ক্যানসারের লক্ষণ নয়। বর্তমানে কিম কার্দাশিয়ান আগের চেয়ে সুস্থ রয়েছেন।

ডিসি/আপ্র/১৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অন...

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’
১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘...

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান
১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান

অনন্য গায়কীতে উপমহাদেশ মাতিয়েছিলেন। গত বছরের আজকের দিনে আচমকাই উড়াল দিলেন অনন্তলোকে। জুবিন গার্গের ম...

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা
১৯ সেপ্টেম্বর ২০২৬

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে