গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
ছবি

ছবি সংগৃহীত

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খবর ঘুরপাক খাচ্ছিল টালিউডপাড়ায়। তবে সেই গুঞ্জন উড়িয়ে ছেলে ইউভানের জন্মদিনে মেতে উঠেছেন তারা। 

 

সামাজিক মাধ্যমে ছেলের ৬ষ্ঠ জন্মদিনের বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারা; সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এই দম্পতি। গত শনিবার ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে সুইমিং পুলে স্ত্রী-সন্তানকে নিয়ে একান্ত মুহূর্ত প্রকাশ করেন রাজ চক্রবর্তী। 

ক্যাপশনে স্ত্রী-সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমার মাম্মাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই! কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তার জন্ম হয়েছে।’


পোস্টে শুভশ্রীর উদ্দেশে রাজ লেখেন, ‘প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধে রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।’ 

 

অন্যদিকে, শুভশ্রীও ছেলের শৈশবের বিভিন্ন মুহূর্তের কোলাজ নিয়ে একটি ভিডিও পোস্ট করে ইউভানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন। সম্প্রতি পরিচালক রাজ ও অভিনেত্রী শুভশ্রীর সম্পর্কের দূরত্বের গুঞ্জন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা চর্চা চলছিল।

‘দেশু ৭’ সিনেমার প্রচারের আবহে সিনেমহলের অন্দরে ফিসফাস শোনা যায়, তারকাদম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে! তবে ছেলের জন্মদিনে এই দম্পতির ছবি ও বার্তা প্রকাশের পর সেই জল্পনায় ইতি টানা হলো। উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেয় রাজ-শুভশ্রী দম্পতির প্রথম সন্তান ইউভান। পরবর্তীতে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান ইয়ালিনি।

ডিসি/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিয়েছে ডেনিশ নির্মাতা ম...

সমুদ্রপাড়ে শাড়িতে দীঘি, মুগ্ধ ভক্তরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপাড়ে শাড়িতে দীঘি, মুগ্ধ ভক্তরা

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘিই এ...

২৫ বছরের নৃত্যযাত্রায় নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী
১২ সেপ্টেম্বর ২০২৬

২৫ বছরের নৃত্যযাত্রায় নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী

পায়ের ঘুঙুরে ছন্দ, নৃত্যের মুদ্রায় গল্প আর মঞ্চজুড়ে শিল্পের আবহ - এভাবেই ২৫ বছরের পথচলাকে উদ্যাপন কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে