গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারিবারিক ঘনিষ্ঠতা। এই সম্পর্কের মধ্যেই মাঝেমধ্যে দুজনের ঝগড়া-খুনসুটিও হয়। এবার সেই বিষয়টিই মজার ছলে তুলে ধরেছেন ওমর সানি।

সম্প্রতি স্ত্রী মৌসুমী ও বন্ধু মিশা সওদাগরের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সম্পর্কের নানা মজার গল্প শেয়ার করেন তিনি।

ওমর সানি লেখেন, ‘তিনজন জীবনে বহু ঝগড়া করেছি। আমি আর মিশার ঝগড়া চলতেই থাকে। সুখের মারামারি।’

মিশা সওদাগর যুক্তরাষ্ট্রে গেলে তাকে মিস করার কথাও জানান ওমর সানি। তিনি লেখেন, ‘তারপর ও যখন আমেরিকাতে যায়, তখন কী যে আফসোস! আমাকে কেন নিয়ে যায়নি, কী কারণে যায়! আমার মন টিকে না। জানি সে পরিবারের জন্যই মাঝেমধ্যে আমেরিকায় যায়।’

দুজনের ঝগড়ার সময় মৌসুমীসহ আরো কয়েকজন রেফারির ভূমিকায় থাকেন বলেও মজার ছলে জানান ওমর সানি। তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমাদের দুজনের মারামারির মধ্যে রেফারি থাকে মৌসুমী, আমিন খান, অমিত হাসান, অভি।’

শুধু রেফারিই নয়, তাদের এই ‘ঝগড়া’ সামলাতে হলুদ ও লাল কার্ডের ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি। ওমর সানির ভাষায়, ‘হলুদ কার্ড, লাল কার্ড থাকে হচ্ছে ওর (মিশা) দুই ছেলে আর আমার ছেলে-মেয়ের কাছে।’

বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও খুনসুটিতে ভরা পোস্টের শেষেও হাসির ইমোজি দেন ওমর সানি। তার পোস্টে মিশা সওদাগরের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি পারিবারিক ঘনিষ্ঠতার বিষয়টিও উঠে এসেছে।

এসি/আপ্র/১০/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি
১০ সেপ্টেম্বর ২০২৬

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি

হলিউডে হাসির অভিনেতা হিসেবেই অ্যাডাম স্যান্ডলারের পরিচিতি সবচেয়ে বেশি। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, ক...

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
০৯ সেপ্টেম্বর ২০২৬

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে...

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

লাক্স তারকা অভিনেত্রী নাফিজা জাহান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিয়ে করে সেখানে সংসার পেত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই