গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০১ এএম ২০২৬
মিথিলার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত
ছবি

ছবি সংগৃহীত

সাত বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। একসময় তাদের দাম্পত্য জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেলেও বেশ কিছুদিন ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না দুজনকে। এ নিয়ে কয়েক দফায় তাদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছে।

যদিও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে স্পষ্ট কোনো মন্তব্য করেননি মিথিলা বা সৃজিত। এবার সৃজিতের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার কথায় মিথিলার সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে।

সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কথা বলেন সৃজিত। সেখানে উপস্থাপক তাকে জানতে চান, এই সময়ে এসে তিনি ‘স্থায়ী সম্পর্কের’ অভাব অনুভব করেন কি না।

জবাবে সৃজিত বলেন, ‘হ্যাঁ। কখনো কখনো একাকিত্ব অনুভব করি। আবার কখনো মনে হয় না; কাজ, সংগীত, ক্রিকেট আর বন্ধুরা আমার সময়টাকে আলোকিত করে রাখে।’

আলাপচারিতায় মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি সৃজিত। তবে ‘স্থায়ী সম্পর্ক’ প্রসঙ্গে তার এই বক্তব্যের পরই মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পডকাস্টে সৃজিতের অতীত সম্পর্ক নিয়েও কথা হয়। কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, সব সম্পর্ককে নির্দিষ্ট কোনো নামে আবদ্ধ করা যায় না। সুস্মিতা তার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং সময়ের সঙ্গে সেই সম্পর্ক বদলে গেছে বলেও জানান তিনি। তবে দুজনের মধ্যে এখনো পারস্পরিক শুভকামনা রয়েছে বলে মন্তব্য করেন সৃজিত।

সম্পর্কের ভাঙাগড়া নিয়ে নিজের ভাবনা জানিয়ে সৃজিত বলেন, জীবন একটি যাত্রার মতো। এই যাত্রায় অনেক মানুষ আসে; কেউ কয়েকটি স্টেশন পর নেমে যায়, আবার কেউ দীর্ঘ সময় পর্যন্ত সঙ্গে থাকে। সুস্মিতাও চলে গেছেন এবং হয়তো অন্য কোনো ট্রেন ধরেছেন—এমন উদাহরণ দেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশীদ মিথিলা। এর আগে ২০০৬ সালে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে বিয়ে হয়েছিল মিথিলার। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

এসি/আপ্র/০৮/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যৌনকর্ম এক ধরনের সমাজসেবা: অভিনেত্রী
০৮ সেপ্টেম্বর ২০২৬

যৌনকর্ম এক ধরনের সমাজসেবা: অভিনেত্রী

ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে বলেছেন, যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে আইনি কাঠামোর আওতায় আনা হল...

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা
০৮ সেপ্টেম্বর ২০২৬

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা

চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলে মন্তব্য করায় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা...

নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হচ্ছে: পিয়া জান্নাতুল
০৮ সেপ্টেম্বর ২০২৬

নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হচ্ছে: পিয়া জান্নাতুল

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তা ও হামলার ঘটনায় বিনোদন অঙ্গনে প্রতিবাদ ও...

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাতের অভিযোগ উঠেছে। বাংলাদেশ সময় সোমবার (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে