গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

সালমান খানের দিল্লির জিমে ভয়াবহ আগুন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৫ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৪ এএম ২০২৬
সালমান খানের দিল্লির জিমে ভয়াবহ আগুন
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মুম্বাইয়ে নয়, দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় সালমান খানের জিমে এ অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে জিমটির প্রথম তলায় আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে জিমে থাকা সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেটার কৈলাশ-১-এর এই ব্যায়ামাগারটি সালমান খানের নিজস্ব জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি। শরীরচর্চার প্রতি দীর্ঘদিন ধরেই সালমানের বিশেষ আগ্রহ রয়েছে। তার সুঠাম শরীর ও শার্টলেস অবতার ভক্তদের মধ্যেও বেশ জনপ্রিয়।

এদিকে সম্প্রতি সালমানের আসন্ন দক্ষিণী সিনেমার শুটিংয়ে তার বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলোর কিছু অংশে সালমান নিজেই অংশ নিচ্ছেন বলে জানা যায়।

তবে দিল্লির জিমে আগুন লাগার ঘটনায় সালমান খান বা তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। অগ্নিকাণ্ডে জিমটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: পিটিআই ও ভারতীয় গণমাধ্যম

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটমাধ্যমে প্রশংসার ঝড়
২২ আগস্ট ২০২৬

স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটমাধ্যমে প্রশংসার ঝড়

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক স...

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়
২২ আগস্ট ২০২৬

ডিভোর্স মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনীতার সংসারে নতুন মোড়

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে দেড় বছর ধরে চলা আলোচনা এবা...

‘আন্ধার’-এর প্রথম পোস্টারেই রহস্য আরো ঘনীভূত
২২ আগস্ট ২০২৬

‘আন্ধার’-এর প্রথম পোস্টারেই রহস্য আরো ঘনীভূত

বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা নির্মাতা রায়হান রাফীর ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পো...

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
২২ আগস্ট ২০২৬

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই