গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১০ এএম ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি হয়েছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে সংবিধান অনুযায়ী তার ওই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসন হতে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ হতে শূন্য হলো।

বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তথ্য মন্ত্রণালয়ে এখন দুই মন্ত্রী!
২২ আগস্ট ২০২৬

তথ্য মন্ত্রণালয়ে এখন দুই মন্ত্রী!

আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর মন্ত্রণালয়টিতে এখন পূর্ণ মন্ত্রী...

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২২ আগস্ট ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত...

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী, পাঁচজনই নারী
২২ আগস্ট ২০২৬

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী, পাঁচজনই নারী

যুদ্ধ, বৈশ্বিক অস্থিতিশীলতা ও ভয়াবহ বাজেট সংকটের মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই