গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৪ এএম ২০২৬
ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা
ছবি

ছবি সংগৃহীত

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন ছয় ভারতীয় নাবিক। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে জলদস্যুরা সেটিকে উপকূলের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সোমালিয়ার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে মোট ১০ জন নাবিক ও নিরাপত্তাকর্মী ছিলেন। তাদের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক। এ ছাড়া একজন তুরস্কের, একজন জর্জিয়ার এবং দুইজন সার্বিয়ার নিরাপত্তারক্ষী ছিলেন।

কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় জানাননি।

জানা গেছে, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্রের পাশাপাশি বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।

কর্তৃপক্ষের ধারণা, জাহাজটি দখল করা জলদস্যুরা এর আগেও বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী
২২ আগস্ট ২০২৬

পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী

পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে...

মালয়েশিয়ায় যৌন ব্যবসার চক্রে বাংলাদেশিসহ আটক ২৬
২২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় যৌন ব্যবসার চক্রে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের ব্যবহার করে কথিত যৌন ব্যবসা পরিচালনার একটি চক্রের সন...

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত
২২ আগস্ট ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতের ট্র...

এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু
২২ আগস্ট ২০২৬

এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ধ্রপ্রদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই