গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

মাথায় পিস্তল ঠেকিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২৮ এএম ২০২৬
মাথায় পিস্তল ঠেকিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
ছবি

ছবি সংগৃহীত

নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ (শনিবার) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিদ ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে হাজীপাড়ার ‘ইমাম হোসেনের বাড়ি’র ড্রয়িংরুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলির বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাদের সংসারে দুটি সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

শাহিদের স্ত্রী শারমিন আকতার সংবাদমাধ্যমকে বলেন, ‘হঠাৎ ড্রয়িংরুম থেকে বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি উনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। সংসারে হালকা যেমন ঝগড়া হতো তেমনি হয়েছে। ওর কাছে গুলি আছে জানলে আগেই সরিয়ে ফেলতাম। ও তো আমাদের ফেলে রেখে চলে গেছে। আমাদের দুটি সন্তান রয়েছে এবং আমি নিজেও এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন, তা ভাবতেও পারছি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আরো বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই বছরের শিশুকে রাস্তায় ফেলে গেলেন মা
২২ আগস্ট ২০২৬

দুই বছরের শিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই বছরের  শিশুকে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধ...

চিরিরবন্দরে ৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪
২২ আগস্ট ২০২৬

চিরিরবন্দরে ৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার...

চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, পালালেন চালক-সহকারী
২২ আগস্ট ২০২৬

চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, পালালেন চালক-সহকারী

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘট...

ব্যাঙের ছাতার মতো হাসপাতাল এখন সমস্যার কারণ
২২ আগস্ট ২০২৬

ব্যাঙের ছাতার মতো হাসপাতাল এখন সমস্যার কারণ

রাজবাড়ী কনিকা রানী মন্ডলের পরিবারে স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই