গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৬ এএম ২০২৬
প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর
ছবি

ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

রোববার (২ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। নির্ধারিত দিনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের পর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে এবং পরে প্রশিক্ষণে পাঠানো হবে।

এদিকে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা না করে চলতি আগস্টের মধ্যেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবি জানিয়েছেন। এ দাবিতে রোববার সকাল থেকে তারা রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এসি/আপ্র/০২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর...

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এ...

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্...

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২৩ সেপ্টেম্বর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই