গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৮ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রেন্ডশিপ রোভার স্কাউট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে দুই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন রোভার ও গার্ল-ইন-রোভার অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ক্যাম্পটির মূল লক্ষ্য ছিল দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় করা। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের মনোভাব, শৃঙ্খলা ও স্কাউটিংয়ের আদর্শ চর্চার মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, দলীয় চ্যালেঞ্জ, নেতৃত্ব উন্নয়নমূলক সেশন, সাংস্কৃতিক পরিবেশনা, প্রকৃতি পর্যবেক্ষণ, ট্রেজার হান্ট এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের মধ্যে পরিচিতি, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হয়।

ক্যাম্পে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ড. মো. জহিরুল আলম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার।

ড. মো. জহিরুল আলম বলেন, “রোভারিং নেতৃত্ব, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে এ ধরনের ফ্রেন্ডশিপ ক্যাম্প আয়োজন সম্ভবত প্রথমবারের মতো হলো। ভবিষ্যতে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন সম্প্রসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করি।”

মাজহারুল হোসেন তোকদার বলেন, “স্কাউটিংয়ের মূল শক্তি হলো বন্ধুত্ব, শৃঙ্খলা ও সেবার মানসিকতা। দুই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এমন একটি ফ্রেন্ডশিপ ক্যাম্প সফলভাবে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, দলগত দক্ষতা বৃদ্ধি এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করেছে।”

আয়োজকরা মনে করেন, দিনব্যাপী এ ক্যাম্প অংশগ্রহণকারী রোভারদের জন্য নতুন অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বন্ধুত্ব ও সহযোগিতার এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি
১০ নভেম্বর ২০২৬

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধার...

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
১০ নভেম্বর ২০২৬

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এ কর...

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি
১০ নভেম্বর ২০২৬

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি...

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
০৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার অভিয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই