গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোজায় খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:৫১ এএম ২০২৬
রোজায় খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২ দিন ছুটি কমানো হয়েছে। বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা রাখা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ ১৭ ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হওয়ার কথা। যদি সেদিন থেকে রোজা শুরু হয়, তাহলে ২১ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে।

২০২৫ সালে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি রাখা হয়েছিল। তবে ২০২৬ সালে এ রোজা-ঈদসহ এ দিবসগুলো উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি ছিল। এবার তা ১২ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশও একদিন কমিয়ে ১০ দিন করা হয়েছে।

২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে উল্লেখ্যযোগ্য ছুটিগুলো হলো- রোজা, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১২ দিন, দুর্গাপূজায় পাঁচদিন এবং শীতকালীন অবকাশে ১০ দিন ছুটি। অন্যান্য ছুটি মিলিয়ে মোট ৬৪ দিন ছুটি।

এসি/আপ্র/৩০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর...

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম: মন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে ২০২৮ সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এ...

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্...

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২৩ সেপ্টেম্বর ২০২৬

৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই