গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সারাদেশে একযোগে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৬ এএম ২০২৬
সারাদেশে একযোগে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা
ছবি

ছবি সংগৃহীত

সারাদেশে একযোগে শুরু হয়েছে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি এবং অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার তত্ত্বাবধানে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে মাদ্রাসার ইবতেদায়ি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়– এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, আজ ২৮ ডিসেম্বর রোববার বাংলা, আগামীকাল ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি, ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য পৃথকভাবে দেড় ঘণ্টা করে সময় নির্ধারণ থাকায় মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসার অষ্টম শ্রেণির দাখিল ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষাও আজ থেকে শুরু হয়েছে। বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, উভয় পরীক্ষা ২৮ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর। দাখিল বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় আজ- কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। ২৯ ডিসেম্বর- আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), ৩০ ডিসেম্বর- বাংলা ও ইংরেজি এবং ৩১ ডিসেম্বর- গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রয়েছে।

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও একই তারিখে একই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ শ্রেণিতে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যবই অনুসারে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী উভয় পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে।

এবছরের স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীরা কেবল অনুমোদিত আটটি মডেলের নন–প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারছে। এগুলো হলো– ক্যাসিও Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। পাশাপাশি সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ রয়েছে। অনুমোদিত মডেলের বাইরে কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে বোর্ড।

এসি/আপ্র/২৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন শুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে