গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভিডিও ভাইরাল

পরীক্ষা চলাকালে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫৮ এএম ২০২৬
পরীক্ষা চলাকালে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার
ছবি

ছবি ভিডিও থেকে নেওয়া

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার এক ভিডিওতে এক নারী শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর দৃশ্য দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সংঘটিত এ ঘটনায় নারী শিক্ষককে মারধরকারী হিসেবে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর নাম জানা গেছে। হামলায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক আহত হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশে ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশও মোতায়েন ছিল। এর মধ্যেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা শিক্ষকদের ওপর হামলা চালান এবং অফিসকক্ষে ব্যাপক ভাঙচুর করেন।

আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা এবং অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। হামলার সময় পরীক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকরা আতঙ্কে কলেজ ত্যাগ করেন।

শিক্ষকদের অভিযোগ, আকবর আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিল বলেও অভিযোগ করেন অধ্যক্ষ।

প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, চাঁদার দাবিতে নেতাকর্মীরা প্রায়ই কলেজে আসতেন। নতুন অধ্যক্ষ কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা হামলা চালায়। অধ্যক্ষের পক্ষে অবস্থান নেওয়াই তার ‘অপরাধ’ ছিল বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, পূর্ববর্তী সময়ের নানা অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে কলেজ কর্তৃপক্ষ সহযোগিতা করেনি। ঘটনার দিন শিক্ষকদের পক্ষ থেকেই প্রথমে হামলা করা হয় বলেও তারা অভিযোগ করেন।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করলেও কিছু ব্যক্তি বাধা উপেক্ষা করে কলেজে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর কলেজজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন শুর...

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী
১০ সেপ্টেম্বর ২০২৬

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার...

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরী...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
১০ সেপ্টেম্বর ২০২৬

নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে