গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

বেকার যুবকদের ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৫ এএম ২০২৬
বেকার যুবকদের ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
ছবি

ছবি সংগৃহীত

দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামের একটি সহজ শর্তের ঋণপ্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত গ্রামের শিক্ষিত বেকার তরুণদের ব্যবসা ও বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করতেই এই অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) শীর্ষ নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে প্রকল্পটির প্রাতিষ্ঠানিক কাঠামো, তহবিলের সম্ভাব্য আকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার হতে পারে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা। দেশের সব তফসিলি বাণিজ্যিক ব্যাংককে এই কর্মসূচির আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন শিগগিরই জারি করবে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় ঋণের সুদের হার, জামানতের শর্তাবলি, একক ঋণের সর্বোচ্চ সীমা এবং আবেদনকারীদের যোগ্যতার বিষয়টি সুস্পষ্ট করা হবে। প্রজ্ঞাপন জারির পর ব্যাংকগুলো নিজ নিজ শাখার মাধ্যমে ঋণ বিতরণ শুরু করবে।

এসি/আপ্র/১১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি
১০ নভেম্বর ২০২৬

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
১০ নভেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে...

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
০৯ নভেম্বর ২০২৬

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বি...

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার
০৮ নভেম্বর ২০২৬

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার

একেএম ফজলুল হক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনার বার আসার পরিমাণে বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই