গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কলম বিরতির ডাক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১১:৩৭ এএম ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কলম বিরতির ডাক
ছবি

রোববার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সমাবেশ -ছবি সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী দুই ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

রোববার (৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক।

সমাবেশে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

অধ্যাপক নুর নবী মানিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান পদ থেকে খুরশীদ আলমের পদত্যাগ নিশ্চিত করতে হবে। না হলে আন্দোলন আরো জোরদার করা হবে। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির মাধ্যমে ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্বেগ এবং দাবি তুলে ধরা হবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি

দেশে নতুন ধারার ব্যাংকিং সেবা চালু করতে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থ...

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
২৪ সেপ্টেম্বর ২০২৬

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট...

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন
২৩ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

দীর্ঘ মন্দার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে