গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ঈশ্বরদীতে রেকর্ড লিচু ফলন, চাঙা ৭০০ কোটি টাকার বাজার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৪:০৩ এএম ২০২৬
ঈশ্বরদীতে রেকর্ড লিচু ফলন, চাঙা ৭০০ কোটি টাকার বাজার
ছবি

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় এবার লিচুর ফলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গাছভর্তি লিচুর ভারে অনেক জায়গায় ডাল ভেঙে পড়ছে। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, আগে যে গাছে দুই-তিন হাজার লিচু হতো, এবার সেখানে ১০ হাজারেরও বেশি লিচু ধরেছে।

উপজেলাজুড়ে এখন যেন লিচুর উৎসব। গ্রামের সড়ক, মেঠোপথ ও বাগানজুড়ে চোখে পড়ছে পাকা লিচুর সমারোহ। কৃষকদের আশা, এবার প্রায় ৭০০ কোটি টাকার লিচু বেচাকেনা হতে পারে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ঈশ্বরদীতে প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখানে বোম্বাই, চায়না থ্রি, কদমি ও দেশি জাতের লিচুর চাষ বেশি হয়। বিশেষ করে উপজেলার জয়নগর, মানিকনগর, মিরকামারি, আওতাপাড়া ও জগন্নাথপুর এলাকায় সবচেয়ে বেশি বাগান রয়েছে।

লিচু চাষে জাতীয় পুরস্কার পাওয়া কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল জানান, গত কয়েক বছরে এমন ফলন দেখা যায়নি। গত বছর ফলন কম হলেও এবার উৎপাদন কয়েকগুণ বেড়েছে। তবে তিনি সঠিকভাবে সংগ্রহ ও বাজারজাত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

ব্যবসায়ীরাও বলছেন, ফলন বেশি হওয়ায় এবার বাজারে লিচুর দাম তুলনামূলক কম। যশোর থেকে আসা এক ব্যবসায়ী জানান, ১৫ বছর ধরে ঈশ্বরদীতে লিচুর ব্যবসা করলেও এত বেশি ফলন আগে দেখেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, গত বছরের তুলনায় এবার ফলন প্রায় তিনগুণ বেশি হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা ভালো লাভ পাবেন বলে আশা করছেন তিনি।

এসি/আপ্র/২৫/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরো হতাশার খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে