গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৩:১৯ এএম ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ
ছবি

এম জোবায়দুর রহমান ও ওমর ফারুক খান -ছবি সংগৃহীত

চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলমকে ঘিরে দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক এম জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। একই সঙ্গে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

রোববার (২৪ মে) তাদের পদত্যাগের তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে বলেন, চেয়ারম্যান পদত্যাগ করায় পর্ষদ সভা হয়নি। এমডিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করবে কি না পর্ষদ, তা পরবর্তী পর্ষদ সভায় জানা যাবে।
এদিন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা হওয়ার দিন নির্ধারিত ছিল। তবে চেয়ারম্যান পদত্যাগ করায় তা হয়নি।
চেয়ারম্যান জোবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জড়ো হওয়া গ্রাহকদের একটি অংশের বাধা পেয়ে তার দপ্তরে প্রবেশ করতে পারেননি বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। পরে বিকালে তিনি পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠান বলে শরিয়াহভিত্তিক বৃহত্তম ব্যাংকটির একজন কর্মকর্তা জানান।
ব্যাংকে এমডি নিয়োগ, বাতিল, ছুটি ও পদত্যাগপত্র গ্রহণ করে সিদ্ধান্ত নেয় ব্যাংকের পর্ষদ। তবে এতে অনুমোদন লাগে কেন্দ্রীয় ব্যাংকের।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাংক খাতে পালাবদলের অংশ হিসেবে ইসলামী ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষেও ব্যাপক বদল আসে। এ রদবদলের অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে জোবায়দুর রহমানকে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তিনি চেয়ারম্যানের দায়িত্বও পান।

এদিকে রোববার সকালে মতিঝিলের দিলোকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘গ্রাহক ফোরাম’ ব্যানারে নিয়ে কিছু ব্যক্তি জড়ো হয়ে সমাবেশ করে। এসময় ছৃটিতে থাকা এমডি ওমর ফারুক ব্যাংকে ঢোকার চেষ্টা করলে সমাবেশ থেকে বাধা দেওয়া হয়। সেখানে থাকা ব্যক্তিরা স্লোগান দিয়ে বলেন, ব্যাংকে ঢুকলেই পর্ষদ তাকে (ওমর ফারুক) জোর করে পদত্যাগ করাবে। এজন্য তাকে ব্যাংকে প্রবেশ করতে দেয়নি তারা। এপর কিছু সময় থেকে সড়কে অবস্থান করার পর চলে যান ওমর ফারুক। পরে তিনি পর্ষদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে কর্মকর্তারা জানান। বর্তমান পর্ষদ গত এপ্রিল থেকে তাকে আগামী ৩১ মে পর্যন্ত ছুটিতে পাঠায়।
সানা/আপ্র/২৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নতুন ঋণের সন্ধানে বাংলাদেশ, আজ ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
১২ জুলাই ২০২৬

নতুন ঋণের সন্ধানে বাংলাদেশ, আজ ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নতুন ঋণ কর্মসূচির সম্ভাবনা, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান পর...

চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য চ্যালেঞ্জ থাকবে: এডিবি
০৯ জুলাই ২০২৬

চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য চ্যালেঞ্জ থাকবে: এডিবি

চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্ন...

প্রতিকূলতার মধ্যেও অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত: এডিবি
০৯ জুলাই ২০২৬

প্রতিকূলতার মধ্যেও অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত: এডিবি

শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও সেবা খাতের স্থিতিশীলতার কারণে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার ম...

এক বাজারেই দৈনিক দেড় কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা
০৮ জুলাই ২০২৬

এক বাজারেই দৈনিক দেড় কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার এখন দেশের অন্যতম বড় ড্রাগন ফলের পাইকারি বাজারে পরিণত হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে