গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

দুই অঙ্কের সুদ কমিয়ে বিনিয়োগবান্ধব করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৫১ এএম ২০২৬
দুই অঙ্কের সুদ কমিয়ে বিনিয়োগবান্ধব করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে দুই অঙ্কের ঋণের সুদহার কমিয়ে বিনিয়োগবান্ধব পর্যায়ে আনা হবে।

তিনি বলেন, বর্তমান উচ্চ সুদের হারে—বিশেষ করে ১৩ থেকে ১৪ শতাংশ—ঋণ নিয়ে টেক্সটাইলের মতো শ্রমঘন শিল্প টিকে থাকা কঠিন। এই বাস্তবতা বিবেচনায় সরকার সুদের হার এমন পর্যায়ে নামাতে চায়, যা নতুন বিনিয়োগ এবং চলমান ব্যবসার প্রবৃদ্ধিকে সহায়তা করবে।

চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং Informa Markets-এর সহযোগী প্রতিষ্ঠান ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশের শিল্পখাত বর্তমানে প্রধানত দুটি কারণে চাপে রয়েছে—জ্বালানির ঘাটতি এবং উচ্চ সুদহার। জ্বালানির সংকট প্রসঙ্গে তিনি জানান, দেশের চাহিদা পূরণে প্রতিদিন প্রায় ৪৩০০ এমএমসিএফডি গ্যাস প্রয়োজন হলেও উৎপাদন হচ্ছে অনেক কম, ফলে বড় ঘাটতি তৈরি হয়েছে।

তিনি জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পরিকল্পনা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা দ্রুত সম্ভব হচ্ছে না। বর্তমানে থাকা দুটি এফএসআরইউ (ভাসমান গ্যাস রূপান্তর ইউনিট)-এর সক্ষমতা সীমিত। তাই ভবিষ্যতে নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, নতুন ব্যবসা শুরু করতে বর্তমানে ২৫-২৬ ধরনের লাইসেন্স ও অনুমোদন নিতে দীর্ঘ সময় লাগে। ভবিষ্যতে আবেদন করার সঙ্গে সঙ্গেই প্রভিশনাল লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে উদ্যোক্তারা দ্রুত কাজ শুরু করতে পারেন।

এছাড়া বন্ড লাইসেন্স নবায়নের জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন দশ ডিএমডি
০৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন দশ ডিএমডি

রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে নতুন ১০ জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দিয়েছে সরকার। মহাব্যবস্থাপক...

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার
০৮ অক্টোবর ২০২৬

৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এস...

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী
০৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের ধাক্কায় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের দাম বাড়ানোর ধাক্কায় সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি ২০২৬-২৭...

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা
০৭ অক্টোবর ২০২৬

তিন সিটি করপোরেশনের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই