গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার
ছবি

ছবি সংগৃহীত

চলতি মার্চ মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৯ কোটি ১৭ লাখ ডলার।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার। যা বছর ব্যবধানে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

এসি/আপ্র/০৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে কমলো সোনার দাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযা...

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি

দেশে নতুন ধারার ব্যাংকিং সেবা চালু করতে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থ...

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
২৪ সেপ্টেম্বর ২০২৬

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই