গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

মার্চের প্রথম ২ দিনে রেমিট্যান্স এলো ৩৭৭ মিলিয়ন ডলার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০০ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪৮ এএম ২০২৬
মার্চের প্রথম ২ দিনে রেমিট্যান্স এলো ৩৭৭ মিলিয়ন ডলার
ছবি

ছবি সংগৃহীত

দেশে প্রবাসী আয়ের প্রবাহে নতুন গতি দেখা যাচ্ছে। মার্চের শুরুতেই রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির বার্তা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি বছরের ২ মার্চ একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ মিলিয়ন মার্কিন ডলার। আর মার্চের প্রথম দুই দিন (১-২ মার্চ) মিলিয়ে মোট রেমিট্যান্স এসেছে ৩৭৭ মিলিয়ন ডলার।

গত বছরের একই সময়ে (১-২ মার্চ ২০২৫) রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৮৮ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের মার্চের প্রথম দুই দিনে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০০ শতাংশ। মাসের শুরুতেই এমন প্রবৃদ্ধি চলতি মাসে প্রবাসী আয়ের ধারা আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-২ মার্চ) সামগ্রিক চিত্রও ইতিবাচক। এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২২ হাজার ৮৩০ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে (জুলাই-২ মার্চ) রেমিট্যান্স ছিল ১৮ হাজার ৬৭৮ মিলিয়ন ডলার।

অর্থাৎ অর্থবছরের প্রথম আট মাস ও দুই দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.২ শতাংশ। বৈশ্বিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের শ্রমবাজারের পরিবর্তন, এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার সংক্রান্ত নীতিগত সমন্বয়ের মধ্যেও প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্চের শুরুতেই যে গতি তৈরি হয়েছে, তা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে রেমিট্যান্সে উল্লেখযোগ্য নতুন রেকর্ড গড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এসি/০৩/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি
১০ নভেম্বর ২০২৬

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
১০ নভেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে...

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
০৯ নভেম্বর ২০২৬

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বি...

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার
০৮ নভেম্বর ২০২৬

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার

একেএম ফজলুল হক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনার বার আসার পরিমাণে বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই