গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় আলোচিত গাজী নজরুল ইসলাম

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় আলোচিত গাজী নজরুল ইসলাম
ছবি

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম -ফাইল ছবি

নৈতিক স্খলনের অভিযোগে দলীয় পদ এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পরও দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জের একাংশ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলায় এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকার গেজেট প্রকাশ করে। সেখানে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণার আবেদন জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে দরখাস্ত পাঠিয়েছিল জামায়াতে ইসলামী। তবে বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।

সংবিধান ও সংসদীয় আইন অনুযায়ী, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকার আনুষ্ঠানিকভাবে আসন শূন্য ঘোষণা না করা পর্যন্ত তিনি আইনগতভাবে সংসদ সদস্য হিসেবে বহাল থাকেন। সেই কারণেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারও তার বহাল রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক সচেতন মহলের মতে, সংসদীয় আইনের জটিলতা এবং স্পিকারের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গাজী নজরুল ইসলামের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এতে সাতক্ষীরার স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
সানা/আপ্র/৯/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে