গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

ফেসবুক মন্তব্যের জেরে সরকারি কর্মচারী স্ট্যান্ড রিলিজ

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:২২ এএম ২০২৬
ফেসবুক মন্তব্যের জেরে সরকারি কর্মচারী স্ট্যান্ড রিলিজ
ছবি

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সমর সাহাকে ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) তাকে বাগেরহাটের মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সমর সাহাকে মাধবপুর থেকে মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার-সংক্রান্ত নিষেধাজ্ঞা বিষয়ে একটি জাতীয় দৈনিকের ফেসবুক পোস্টে সমর সাহা নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই একজন সরকারি কর্মচারীর প্রকাশ্য রাজনৈতিক-সংবেদনশীল মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে তিনি জেনেছেন।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল দাবি করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান করছেন এবং তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

একই ধরনের বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। তার অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা আওয়ামী লীগ-সমর্থক ব্যক্তিরা সরকারকে বিব্রত করতে কাজ করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে সমর সাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা স্ট্যান্ড রিলিজের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার

মামলার পর দল থেকেও বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২
১১ আগস্ট ২০২৬

বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা, আটক ২

মো. নুর আলম, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে অন্যের বাড়িতে উঁকি দেওয়াকে কে...

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ
১১ আগস্ট ২০২৬

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই