গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ছয়জনের ১০ বছরের কারাদণ্ড

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৪৬ এএম ২০২৬
পুলিশ পরিচয়ে ডাকাতি, খুলনায় ছয়জনের ১০ বছরের কারাদণ্ড
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনায় পুলিশ পরিচয়ে ডিম ব্যবসায়ীকে অপহরণ করে ডাকাতির ঘটনায় ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক আসামিকে পৃথক ধারায় আরও ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস। মামলার অপর আসামি জিহাদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, শামীম বিশ্বাসকে দণ্ডবিধির ৪১২ ধারায় অতিরিক্ত আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতে উপস্থিত ছিলেন। বাকি দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৪ এপ্রিল পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে দোকান বন্ধ করে ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম তাঁর এক কর্মচারীকে সঙ্গে নিয়ে রাত পৌনে ১২টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথে নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তি পুলিশের পোশাক পরে এবং অপর তিনজন সিভিল পোশাকে তাঁদের গতিরোধ করে। তারা রবিউল ইসলামকে মোটরসাইকেলে তুলে থানায় নেওয়ার কথা বলে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে নিয়ে যায়।

পরে তাঁকে ভয়ভীতি দেখিয়ে নগদ এক লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পরদিন রবিউল ইসলাম পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণ তাঁকে ভোট দিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই