গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতেই জলাবদ্ধতা নিরসন: মেয়র শাহাদাত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৫৭ এএম ২০২৬
খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতেই জলাবদ্ধতা নিরসন: মেয়র শাহাদাত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত শহরে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় মেয়র খালের চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি খালের পানিপ্রবাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন বলেন, খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তাই খালগুলো পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশংসা করেন তিনি।

মেয়র আশা প্রকাশ করেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে আরো ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার পর খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখা অপরিহার্য।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
সানা/ডিসি/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

শেষ ফোনে বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি’

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করেছেন এক বাবা। মুমূর্ষু অবস্থায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই