গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

লালমনিরহাট সীমান্তে ইস্কাপ সিরাপ ও দুই গরু আটক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৫৩ এএম ২০২৬
লালমনিরহাট সীমান্তে ইস্কাপ সিরাপ ও দুই গরু আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

লালমনিরহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ এবং দুটি ভারতীয় গরু আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১১ হাজার ২০০ টাকা।

শনিবার (১ আগস্ট) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঝাউরানী বিওপির আওতাধীন হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহল দল এক সন্দেহভাজন ব্যক্তিকে মালামাল বহন করে আসতে দেখে ধাওয়া করলে তিনি মালামাল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

অন্যদিকে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দিঘলটারী বিওপির আওতাধীন আদিতমারী উপজেলার পাগলা বাজার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকজন চোরাকারবারী ভারতীয় সীমান্ত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় গরু আটক করা হয়।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা ৫৩ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২১ হাজার ২০০ টাকা এবং আটক দুটি গরুর মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট
০১ আগস্ট ২০২৬

বাইপাস সড়ক না থাকায় বদরগঞ্জে তীব্র যানজট

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাইপাস সড়ক না থাকায় রংপুরের বদরগঞ্জ উপজেলা শহরে তীব...

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা
০১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের নির্ধারি...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল
০১ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে গণমিছিল ও সম...

পাঁচ আগস্ট উদযাপনে মেহেরপুর বিএনপির প্রস্তুতি সভা
০১ আগস্ট ২০২৬

পাঁচ আগস্ট উদযাপনে মেহেরপুর বিএনপির প্রস্তুতি সভা

এস এ খান শিল্টু: ঐতিহাসিক পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই