গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশিত: ০১:০০ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে ৫ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কেনা অ্যালকোহলজাতীয় একটি তরল পান করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার মোড়াকরি ও ভাদিকাড়া এলাকায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ওই তরল পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তাঁর স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তারা মোড়াকরি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতেও ওই তরল পান করার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়েন।

ওসি শরীফ আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সুজিত দাসের মৃত্যু হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান সুদেব দাস। ঢাকায় নেওয়ার পথে মারা যান রঞ্জিত কুড়ি। আর নন্দলাল রবিদাস ও তাঁর স্ত্রী সুবি রবিদাস নিজ বাড়িতেই মারা যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে নিহতদের স্বজনরা পুলিশকে না জানিয়েই চারজনের মরদেহ দাহ করেন। পরে সুদেব দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, তারা যে তরল পান করেছিলেন, সেটির উৎস কী এবং এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় লাখাই থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শরীফ আহমেদ।
সানা/আপ্র/০১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এ...

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপ...

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে
২১ সেপ্টেম্বর ২০২৬

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে

দুপুরের টিফিনে মিড-ডে মিলের খাবারের সঙ্গে দেওয়া হয়েছিল প্যাকেটজাত দুধ। দুধ খাওয়ার পরপরই একে একে তৃতী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই