গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দৈনিক উত্তরের খবর-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ০০:৫৯ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩৫ এএম ২০২৬
দৈনিক উত্তরের খবর-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো: উত্তরাঞ্চলের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দৈনিক উত্তরের খবর-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম। সভাপতিত্ব করেন দৈনিক উত্তরের খবর-এর নির্বাহী সম্পাদক এনামুল হক স্বাধীন। স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চোখ-এর চেয়ারম্যান ও সাপ্তাহিক উত্তরের কণ্ঠ-এর সম্পাদক হাজী মো. তানবীর হোসেন আশরাফী, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা আক্তার মিতু, রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বারী রাজ, বাংলার চোখ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী বাবুল, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সভাপতি মোছা. শরীফা বেগম শিউলি ও সাধারণ সম্পাদক মো. রবিন চৌধুরী রাসেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনোয়ার শাহাদত, রংপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবু, রংপুর জেলা ব্যাটারিচালিত অটো ও চার্জার রিকশা শ্রমিক দলের মো. মোফাজ্জল হোসেন, বাংলার চোখ মহানগর সংসদের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সদ্যপুস্কুরিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং রংপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাম মোর্শেদ লেবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, উত্তর জনপদের মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে দৈনিক উত্তরের খবর ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে সংবাদমাধ্যমটি ভবিষ্যতে আরো সমৃদ্ধ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আমন্ত্রিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং মিলনমেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয়।
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
১২ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোজাম্মেল হক নয়ন, নীলফামারী: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বো...

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক নিয়ে উত্তেজনা
১২ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক নিয়ে উত্তেজনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রচলিত সীমানার প্রায় ৫০০ মিটার ভেতরে গাইবা...

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
১২ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

এস এ খান শিল্টু, মেহেরপুর: ‘ডেঙ্গু নয়, প্রতিরোধই প্রধান। সচেতন হোন, সুস্থ থাকুন’ এবং ‘পরিষ্কার পরিবে...

জালিয়াতি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
১২ সেপ্টেম্বর ২০২৬

জালিয়াতি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আজাদুর রহমান, বগুড়া: বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতি করে কোটি টাকার বেশি সরকারি অর্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে