দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি।
তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে জিততে পেরেছে দল। তবে, এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-২) এদিন একটি সোনা এবং দুটি করে রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে পাঁচ পদক জয়ের আনন্দও সঙ্গী হয়েছে তাদের।
ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার মোট পাঁচ ইভেন্টের পদকের লড়াই হয়েছে। শেষ দুই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককের ব্রোঞ্জের লড়াইয়ে নামেন দুই সতীর্থ নেওয়াজ আহমেদ রাকিব ও তরিকুল ইসলাম।
সেখানে ১৪৫-১৩৯ স্কোরে জিতেন রাকিব। এই ইভেন্টের মেয়েদের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের আর্চারকে ১৪৩-১৩৯ স্কোরে হারান কুলসুম আক্তার মনি। দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ও রাকিব।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।
দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। এরপর কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ১৫৩-১৪২ স্কোরে হেরে রুপা পায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নেন বন্যা ও রাকিব।
ডিসি/আপ্র/২৮/১০/২০২৬